নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে যূঁথি নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যূঁথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামাণিকের মেয়ে।

নিহত যূঁথির বাবা ঝুন্টু প্রামাণিক বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে যূঁথি। বিয়ের কয়েক মাস পর জানতে পারি তানভীরের আরেকটি বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে যূঁথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা শুরু হয়। পরে যূঁথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা করে।

তিনি আরও বলেন, আজ সেই মামলার শুনানির তারিখ ছিল। আদালতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয় যূঁথি। অন্যদিকে সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিল তানভীর। যূঁথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X