স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আগে সুখবর পেলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ মিশন শুরু করার আগেই বাংলাদেশ দল পেল এক দারুণ অনুপ্রেরণার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নতুন তালিকায় তিনি অবস্থান করছেন ১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪১।

সংযুক্ত আরব আমিরাতেই বসছে এবারের এশিয়া কাপ। আগামীকাল হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তার আগেই পাওয়া এই সুখবর নিঃসন্দেহে দলকে উজ্জীবিত করবে।

সাম্প্রতিক নেদারল্যান্ডস সফরে বাংলাদেশ যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, সেখানে মোস্তাফিজ ছিলেন সেরা ছন্দে। মাত্র ৫.২৮ ইকোনমিতে দুই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। সেই পারফরম্যান্সই তাকে এগিয়ে দিয়েছে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে।

অন্যদিকে পাকিস্তানি বোলারদেরও দেখা গেছে র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিতে। আবরার আহমেদ এগিয়েছেন ৩৯ ধাপ, এখন অবস্থান করছেন ২৭ নম্বরে। আর শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যাটট্রিকসহ ১০ উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজ উঠে এসেছেন ৩০ নম্বরে।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে অবশ্য সুখবর নেই সবার জন্য। রিশাদ হোসেন পিছিয়েছেন তিন ধাপ, নেমে গেছেন ২৪-এ। শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে, তানজিম হাসান সাকিব এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে এখন ৪৭-এ।

এশিয়া কাপের আগের দিন প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়েই বোঝা যাচ্ছে প্রতিযোগিতা কতটা কঠিন হতে চলেছে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ–হংকং ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইতোমধ্যেই হংকংকে ৯৪ রানে হারিয়ে দারুণ শুরু করেছে আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১০

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১২

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৩

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৪

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৫

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৬

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৭

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৮

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৯

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

২০
X