নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের সংঘর্ষে যুবদল নেতাসহ নিহত ২

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পৌর সদরের মডেল মহিলা কলেজের সামনে নাঙ্গলকোট-খিলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতরা হলেন মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের আহছান হাবিব মজুমদার (৪৫)। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। অন্যজন পেরিয়া পচ্চিম পাড়া গ্রামের আবু জাফর সওদাগরের ছেলে আরিফুল ইসলাম নয়ন (২৫)। তিনি হেসাখাল বাজার নূরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক।

প্রত্যক্ষদর্শী আবুল বাশার বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আহসান হাবিব নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলে করে খিলা বাজার তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। মাদ্রাসাশিক্ষক নয়নও মোটরসাইকেলে দায়েমছাতি থেকে নাঙ্গলকোট যাচ্ছিলেন। পথিমধ্যে মডেল মহিলা কলেজের সামনে আসলে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে শুনেছি নয়ন ও হাবিব মারা গেছে। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি কেউ থানায় অবগত করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X