স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতিয়ে যা বললেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেওয়ার পর দলের নেতৃত্ব দেওয়া লিটন দাস জানালেন, টুর্নামেন্টে ভালো শুরুর গুরুত্বটাই ছিল সবচেয়ে বড় বিষয়।

৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলেছি; কিন্তু এশিয়া কাপে আলাদা চাপ থাকে। আজ আমরা খুব ভালো খেলেছি।’

বাংলাদেশের বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি বিশেষভাবে উল্লেখ করেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। ২ উইকেট নেওয়া রিশাদ ফেরান গুরুত্বপূর্ণ ব্যাটার নিজাকাত খানকেও।

‘গত কয়েক বছরে আমাদের পেস বোলিং দারুণ উন্নতি করেছে। শুধু একজন লেগ স্পিনারের অভাব ছিল। রিশাদ সেটি পূরণ করেছে, সে সত্যিই ভালো করছে,’ বলেন লিটন।

এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে হংকং। নিজাকাত খান (৪২) আর অধিনায়ক ইয়াসিম মুর্তুজা (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশি বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। তানজিম হাসান সাকিব ২/২১, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারালেও লিটন ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটি জয় এনে দেয় বাংলাদেশকে। অপরাজিত থাকা হৃদয় করেন ৩৫ রান।

পিচের অবস্থা নিয়েও কথা বলেন লিটন, ‘উইকেট কিছুটা ধীর ছিল। তাই মাঝের ওভারগুলোতে সাবধানে খেলতে হয়েছে। বড় মাঠের সুযোগ কাজে লাগিয়ে সিঙ্গেল-ডাবল ঘুরিয়ে খেলে এগিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X