স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ম্যাচে ভারত-পাকিস্তানের এমনটা করার কারণ কী

এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যেই চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও যে এর বাইরে নয় সেটার প্রমাণ মিলেছে রোববারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে। হাইভোল্টেজ এই ম্যাচে ভারত সহজে জয় পেলেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল মাঠের নানা কাণ্ড।

টসের সময় দুই দলের অধিনায়ক কেউই কারও সঙ্গে করমর্দন করেনি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যাননি। শুরু থেকেই ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে মনে হচ্ছিল তারা যেন ম্যাচ শেষ করতে পারলেই বাঁচে। আনুষ্ঠানিকতার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে।

পাকিস্তানিদের সঙ্গে কেন হাত মেলায়নি, সেই ব্যাখ্যায় ভারতের দাবি পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাতেই সূর্যকুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা করমর্দন করেননি।

ম্যাচ জয়ের পর এই আচরণ নিয়ে মুখ খোলেন ভারতীয় অধিনায়ক। সূর্যকুমার স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের সরকার ও বিসিসিআই শুরু থেকেই এক অবস্থানে ছিল। আমরা এখানে শুধু ক্রিকেট খেলতে এসেছি। আর মাঠে যথাযথ জবাব দিয়েছি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘জীবনে কিছু বিষয় আছে যা ক্রীড়াসুলভতার চেয়েও বড়। আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছিলেন। তারা আমাদের প্রেরণা, সুযোগ পেলে আমরাও তাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব।’

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন তো সূর্যকুমার-পান্ডিয়ারা বাদই দিয়েছেন। এমনকি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের হ্যান্ডশেক ছাড়াই সোজা ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও দরজা বন্ধ করে দেন ভারতীয়রা।

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ে ক্রিকেটের ওপর। দুই দলের ম্যাচে সেটি স্পষ্টভাবেই ফুটে উঠেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X