স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জোড়া আঘাতের পর বৃষ্টির হানা

পাক-ভারত লড়াইয়ে আবার বৃষ্টির হানা। ছবি : সংগৃহীত
পাক-ভারত লড়াইয়ে আবার বৃষ্টির হানা। ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর লড়াইয়ের একটি হলো ভারত-পাকিস্তান ম্যাচ। এবার এশিয়া কাপে পাক-ভারতের প্রথম লড়াই বৃষ্টিতে পণ্ড হলেও আজকের ম্যাচ মাঠে গড়িয়েছে। আর এই মহারণে টসে হেরে ব্যাট করতে নেমেই উড়ন্ত সূচনা করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে ১৬ ওভারেই ১১৮ করে ফেলে ভারত। তবে দুজনের অর্ধশতক পার হওয়ার পরেই দ্রুত রোহিত-গিলকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি আনেন শাদাব খান ও শাহিন আফ্রিদী। তবে ম্যাচ ২৪ ওভারে যাওয়ার পরই আবার বেরসিকের মতো বৃষ্টির হানা। আপাতত বন্ধ রয়েছে খেলা।

১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এরপরের ওভারেই ফিরেছেন গিলও। এই ওপেনারও ফিফটির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৫৮ রান।

২৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৬ রান। ৭ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর এই ম্যাচ দিয়ে ভারতীয় দলে ফেরা অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান।

এর আগে আজ (রোববার) বজ্রসহ বৃষ্টির শঙ্কা মাথায় রেখেই টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর। বাংলাদেশকে আগের ম্যাচে হারানো একাদশ নিয়েই এদিন তারা মাঠে নেমেছে। অন্যদিকে ভারতীয় দল নেমেছে দুই পরিবর্তন নিয়ে। মোহাম্মদ শামির জায়গায় জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারের জায়গায় লোকেশ রাহুলকে নামানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X