স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্ধু’ বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। ‍ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। ‍ছবি : সংগৃহীত

সম্পর্ক বদলে গেল একটি পলকে, এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের এই গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের ‘শত্রু’।

আফগানদের বিপক্ষে লঙ্কানদের জয়ে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। সেই ম্যাচে কিভাবে ‘বন্ধু’ বাংলাদেশকে হারান যায় তা জানিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হন কান্দাম্বি। সেখানেই জানান, বাংলাদেশের দুর্বলতা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তাদের এবং ম্যাচ জিততে সেটিকে কাজে লাগাতে চান তারা।

সংবাদ সম্মেলনে কান্দাম্বি বলেন, 'অবশ্যই, হ্যাঁ। আমরা বাংলাদেশের সঙ্গে প্রায়ই খেলেছি। গত তিন-চার মাসের মধ্যে আমরা প্রায় চার-পাঁচটা ম্যাচ খেলেছি। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। আমি নিশ্চিত যে আমাদের ছেলেরা একটা ভালো লড়াই দেবে।'

বাংলাদেশকে সমীহ করলেও নিজ দেশের ক্রিকেটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয়টা শ্রীলঙ্কাই পাবে বলে মন্তব্য করেন দলটির ব্যাটিং কোচ। তিনি বলেন, 'বাংলাদেশ গত ছয় মাস ধরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। আমরা তাদের শক্তি ও দুর্বলতাগুলোও জানি। আমাদের ছেলেরা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পারে, আমি মনে করি আমরা জিততে পারব।'

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২১ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার মধ্যে কেবল আটটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সুপার ফোরে জিতে গ্রুপ পর্বে পরাজয়ের প্রতিশোধ নেওয়ারও সুযোগ টাইগারদের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X