স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ : শুধু বাংলাদেশের ভাগ্যেই এমন পরিণতি!

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে চরম নাটকীয়তা শেষে অবশেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা। শ্রীলঙ্কার জয়ে ভর করে লিটন দাসের দল জায়গা করে নিয়েছে সেরা চারে। এবার সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা— ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই।

‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী— ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে।

শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের পরবর্তী রাউন্ড। এরপর তিন দিন বিরতি দিয়ে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে অবাক করার বিষয় হলো, সেই ম্যাচ শেষ করার পরদিনই (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। অদ্ভুত বিষয় হচ্ছে শুধু বাংলাদেশকেই খেলতে হবে পরপর দুই দিন। সুপার ফোরের বাকি তিন দলের কারও ক্ষেত্রেই এমনটি ঘটেনি।

বাংলাদেশ যেখানে টানা দুই দিনে দুই ম্যাচ খেলবে সেখানে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর তাদের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ, দুই দিনের বিরতি পাচ্ছে তারা।

২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে এক দিনের বিরতি পাবে ভারত। তাদের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভ্রমণঝক্কিও পোহাতে হবে না তাদের। একই সঙ্গে একই ভেন্যুতে খেলা হওয়ায় উইকেটের আচরণ নিয়েও বেশি চিন্তা করতে হবে না টুর্নামেন্টের হট ফেভারিটদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X