স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মহারণ পরিত্যক্ত হলে দুঃসংবাদ পাবে বাংলাদেশ

আজ ম্যাচ না হলে সবচেয়ে ক্ষতি হবে বাংলাদেশের। ছবি : সংগৃহীত
আজ ম্যাচ না হলে সবচেয়ে ক্ষতি হবে বাংলাদেশের। ছবি : সংগৃহীত

সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ। তবে সেজন্য ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। দুই চিরপ্রতিদ্বন্দী গতকাল মুখোমুখি হলেও খেলা শেষ করতে পারেনি বৃষ্টির বাগড়ায়। আজ আরও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। শেষ পর্যন্ত যদি ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়, পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। তখন ফাইনালে ওঠার হিসাবটা কী দাঁড়াবে?

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ—সুপার ফোর থেকে কোন দুই দল উঠবে ফাইনালে। ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বাংলাদেশ। কারণ পাকিস্তানের পয়েন্ট তখন হবে ৩, ভারতের হবে ১। এ ছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় শ্রীলঙ্কার পয়েন্টও হবে ৩।

অন্যদিকে, শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ভারত জিতলে তাদের হবে ৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে যে কোনো ব্যবধানে হারালেও লাভ হবে না বাংলাদেশের। কারণ বাংলাদেশের পয়েন্ট থাকবে ২।

নির্ধারিত দিনে গতকাল (রোববার) ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এদিন টসের পর নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও প্রথম ইনিংসে ২৪.১ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। দুই দল কমপক্ষে ২০ ওভার করে খেলতে পারলে ম্যাচের ফল পাওয়া যেত।

হতাশার খবর হচ্ছে, আজ রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) আজ খেলা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কলোম্বোতে বৃষ্টি হচ্ছে। তাই নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ানোর সুযোগ নেই বললেই চলে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নির্ভরযোগ্য ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X