মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

টানা তিন দিন খেলতে হবে রোহিত-কোহলিদের

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এবার এশিয়া কাপের সূচিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। প্রত্যেক ম্যাচের আগে কয়েকদিন বিরতি পাওয়ায় রোহিত-কোহলিরা ম্যাচের ক্লান্তি সেভাবে অনুভব করছিল না। তবে শ্রীলঙ্কার বৃষ্টির কারণে ম্যাচের ক্লান্তি এবার ভালোভাবেই অনুভব করবে টিম ইন্ডিয়া।

রোববার শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এর আগে বৃষ্টির বাধায় এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে রিজার্ভ ডে থাকায় সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচটি এখন পর্যন্ত পরিত্যক্ত হয়নি।

রোববারের ম্যাচে বৃষ্টি আসার আগেই টসে হেরে আগে ব্যাট করতে নেমেই তাণ্ডব চালান ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

কিন্তু অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি। একাধিকবার বৃষ্টির কারণে এদিন আর মাঠে নামা হয়নি দুদলের। ম্যাচটি গড়ায় রিজার্ভ ডে’তে। খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত।

সোমবার, অর্থাৎ রিজার্ভ ডে-তে ম্যাচ আবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারেরই ম্যাচ হবে। যদি সোমবার বৃষ্টি বাধা না দেয় তা হলে ভারতকে বাকি ২৫.৫ ওভার ব্যাট করতে হবে। এরপর পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার রয়েছে। অর্থাৎ রোহিতদের মাঠে থাকতে হতে পারে প্রায় ৭৬ ওভার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচে বৃষ্টি না এলে ১০০ ওভার খেলতে হতে পারে রোহিতদের। পরপর দিন তিন মাঠে থাকাই নয়, এত পরিশ্রম কীভাবে সামলাবেন রোহিতরা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল এমনিতেই পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়াশ আইয়ার। মঙ্গলবারের ম্যাচে তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ভারতের হাতে বিকল্প কম। সে ক্ষেত্রে যে দল পাকিস্তানের বিপক্ষে নেমেছে, তাদেরই খেলানো হতে পারে। কিন্তু টানা তিন দিন মাঠে নামার কারণে তারাও ক্লান্ত থাকবেন। ফলে নিজেদের ১০০ শতাংশ কতটা দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X