স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

লিটন না খেললে অধিনায়ক কে? মিলল উত্তর

লিটন দাস। ‍ছবি : সংগৃহীত
লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। চোটের কারণে শেষ পর্যন্ত লিটন খেলতে না পারলে বিকল্প অধিনায়কের নাম ভেবে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, নিয়মিত অধিনায়ক লিটন যদি আজ খেলতে না পারেন, সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। আর লিটনের পরিবর্তে একাদশে দেখা মিলবে ইমনের।

ভারত ম্যাচের দুইদিন আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে চলে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো, লিটনের চোট গুরুতর কিছু নয়।

তবে আজকে ভারত ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত। জানা গেছে, এখনও সামান্য ব্যথা অনুভব করছেন তিনি। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগাদের। আর তাই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ৬টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।

উল্লেখ্য, হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে লিটন দাসের দল। শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

এশিয়া কাপের মতো বড় মঞ্চে ভারতকে হারানো সহজ কাজ হবে না টাইগারদের জন্য। পরিসংখ্যানও সেই কথা বলে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X