স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে কীভাবে হারাতে হবে জানালেন মাঞ্জরেকার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বিশ্বাস করেন, টাইগারদের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব। শুধু তাই নয়, ভারতের শক্তি-দুর্বলতার খুঁটিনাটি বিশ্লেষণ করে দিয়েছেন তিনি, সঙ্গে দিয়েছেন জয়ের টোটকাও।

দুবাইয়ে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাঞ্জরেকার বলেন, ‘ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। বর্তমান ফর্মে বাংলাদেশ এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল।’

বাংলাদেশ সুপার ফোরে প্রবেশ করেছে দুর্দান্তভাবে—প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এখন ফাইনালের পথে এগোচ্ছে লিটন দাসের দল। হাতে আছে আরও দুই ম্যাচ: বুধবার ভারতের বিপক্ষে এবং পরদিন পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এর মধ্যে একটি জিতলেই ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে কাগজে-কলমে কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত অনেক এগিয়ে।

১৯৮৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের হয়ে ১১১ আন্তর্জাতিক ম্যাচ খেলা মাঞ্জরেকার খোলাসা করলেন তার দেশের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো। তার মতে—

  • ভারতের বোলিং আক্রমণে দুর্বলতা আছে, বিশেষ করে পেস বিভাগে।
  • তবে স্পিন আক্রমণ (কুলদীপ, বরুণ) অনেক শক্তিশালী, যাদের সাবধানে মোকাবিলা করতে হবে বাংলাদেশকে।
  • হার্দিক পান্ডিয়া কিংবা শিবম দুবেকে টার্গেট করা যেতে পারে।
  • ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে বেশি কিছু করার সুযোগ নেই, তবে বাংলাদেশি বোলারদের উচিত হবে স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিংয়ে ফোকাস রাখা, সিম্পল পরিকল্পনা মেনে চলা।

মাঞ্জরেকারের মতে, ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে হলে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং প্রতিপক্ষকে ভুল করার অপেক্ষায় থাকতে হবে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X