কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ট্রাম্পের জ্বালাময়ী বক্তব্য, একাধিক রাষ্ট্রকে তুলাধুনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে যুদ্ধ ছাড়াও অভিবাসন ইস্যু উঠে আসে। এ সময় তিনি একাধিক রাষ্ট্রের নীতির সমালোচনা করে তাদের তুলাধুনা করেন।

অধিবেশনের শুরুর দিনেই তিনি ভাষণ দেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঐক্যবদ্ধ হয়ে বিশ্বকে কাজ করার আহ্বানের পরই ট্রাম্পের বক্তব্য পরিষদে উত্তেজনা ছড়ায়।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সম্মেলন শুরু হয়। উদ্বোধনী ভাষণে গুতেরেস সংস্থাটির ওপর গুরু দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন।

পরে ভাষণে ট্রাম্প বলেন, ইউরোপ গুরুতর সমস্যায় পড়েছে। অবৈধ বিদেশিরা আসছে। তারা এ ব্যাপারে একেবারেই কিছুই করছে না। ইউরোপীয় নেতাদের রাজনৈতিক জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

তিনি লন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র আক্রমণ করে বলেন, তিনি ভয়ানক মেয়র। তারা শরিয়া আইনে যেতে চায়। আপনি একটি ভিন্ন দেশে আছেন, আপনি তা করতে পারবেন না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যদিও সাদিক খান লন্ডনকে শরিয়া আইনের আওতায় আনার কোনো পরিকল্পনা ঘোষণা করেননি। ট্রাম্প কী উল্লেখ করছেন তা স্পষ্ট নয়।

অভিবাসন নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘যদি তাৎক্ষণিকভাবে কিছু না করা হয় তবে পশ্চিম ইউরোপের মৃত্যু হবে।’ মার্কিন প্রেসিডেন্ট জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডের নাম উল্লেখ করে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন।

ট্রাম্পের মতে, বেশ কয়েকটি দেশ সীমান্ত উন্মুক্ত করে পরীক্ষা করছে। যদিও ওই সব দেশের কঠোর অভিবাসন আইন রয়েছে। তিনি বলেন, তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে। আমরা সীমান্ত অতিক্রমকারী সবাইকে আটক-নির্বাসন শুরু করার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও সাহসী পদক্ষেপ নিয়েছি।

ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রশংসাও করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিষাক্ত ওষুধ পাচারকারী প্রতিটি সন্ত্রাসী গুন্ডা দয়া করে সতর্ক থাকুন। আমরা তোমাদের অস্তিত্বই উড়িয়ে দেব।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X