মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দিনমজুর নারীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৪

হরিণটানা থানা। ছবি : সংগৃহীত
হরিণটানা থানা। ছবি : সংগৃহীত

খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তিকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধারের পরপরই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা-গলা লাশ পাওয়া যায়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা এবং শিল্পী। মৃত সুপ্তি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে মোস্তফার মোড়ে ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সুপ্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযান পরিচালনা করে প্রথমে ইউসুফ ও পরে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, এ ঘটনায় গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। নিহত নারী জীবিকার প্রয়োজনে মোস্তর মোড়ে ভাড়া বাসায় থাকতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা টাকা বা ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায়, নিহত নারীর ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে শিল্পী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। অন্যদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি তৌহিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেপ্তারের বিশেষ অভিযানের সময় ওই নারীর মরদেহ উদ্ধার হয়। লাশ উদ্ধারের খবর জানার পর অপরাধীরা ওই এলাকা থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাঁরা কাশবনের মধ্যে লুকিয়ে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X