কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

চোখের পলকে সড়ক ধসে তৈরি হলো বিশাল গর্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চোখের পলকে ৫০ মিটার গভীরে দেবে গেল রাস্তা। ঘটনার আকস্মিকতায় লোকজন গাড়ি ফেলে ভয়ে ছোটাছুটি শুরু করল। প্রথমদিকে ৩০ মিটার গভীর গর্ত সৃষ্টি হলেও ক্রমেই তা আরও গভীর হতে লাগল। ৪ রাস্তার মাঝখানে এমন বিশাল ভূমিধসে লেগে গেল তীব্র যানজট।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালের এই ঘটনা ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়া তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফলে পুরো এলাকাটিই এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

ইতোমধ্যেই পাইপ থেকে বের হয়ে আসা তীব্র পানির তোরে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়েছে, পুলিশের একটি ট্রাক উল্টে যায় ওই বিশাল গর্তে। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ভাজির জেলার কেন্দ্রীয় হাসপাতাল ও মেট্রো স্টেশনের সামনে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই এলাকাটিতে যানচলাচল বন্ধ করে দিয়েছে। খবর ব্যাংকক পোস্টের।

দুর্ঘটনা সংলগ্ন এলাকায় অবস্থিত একটি হাসপাতাল ও থানা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের ফ্লাটের বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় হঠাৎ করেই একটি পুলিশের ট্রাকসহ রাস্তা ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। লোকজন ভয়ে ছোটাছুটি করছে। অনেকেই রাস্তায় নিজেদের গাড়ি ফেলে ছুটে পালাচ্ছে। খাদের ভেতরে একটি বড় পাইপ থেকে আসা পানির তোড়ে সবকিছু যেন ভেসে যাচ্ছে। এসময় পাশের আরেকটি দালান ধসে পরার উপক্রম হলে লোকজন আবারো ভয়ে ছোটাছুটি শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X