বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বারান্দায় ঝুলছিল পুলিশ সদস্যের লাশ

নিহত পুলিশ সদস্য মাদিন খান হৃদয়। ছবি : কালবেলা
নিহত পুলিশ সদস্য মাদিন খান হৃদয়। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাবোতে বসতঘরের বারান্দার গ্রিলের সঙ্গে ছিল এক পুলিশ সদস্যের লাশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লাশটি উদ্ধার করে বেলাবো থানা পুলিশ। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহত পুলিশ সদস্য মাদিন খান হৃদয় (৩০) নরসিংদীর বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের চর বেলাব নামাপাড়া এলাকার মাইন উদ্দিন খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মাদিন খান হৃদয়ের বাবা মো. মাইন উদ্দিন খাঁন বেলাব থানায় একটি অপমৃত্যুর অভিযোগ করেছেন।

এর আগে ওই পুলিশ সদস্য ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সবার কাছে ক্ষমা চাচ্ছি। শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি, তাও ক্ষমা চাচ্ছি। জীবনের শেষ ইচ্ছে।’

অভিযোগে হৃদয়ের বাবা উল্লেখ করেন, আমার ছেলে পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুটিতে বাড়ি আসে। মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে পোস্ট করে। রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার বাজনাব ইউনিয়নের কাজীরটেক মৃত মামুন মিয়ার ছেলে মুছেন মিয়ার বাড়ির বসতঘরের বারান্দায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সুরতহলের জন্য মর্গে পাঠায়।

তবে এ বিষয়ে কারও প্রতি কোনো সন্দেহ নেই বলে জানান নিহতের বাবা।

এ বিষয়ে বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X