ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক চেয়ারম্যান স্বপন ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার ইফতারুল হাসান স্বপন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ইফতারুল হাসান স্বপন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯-এর অধীনে শাহজাহানপুর থানায় একটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় দীর্ঘ ১৭ বছরের শাসনামলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চর দখল, জমি দখল, নদী দখল, মৎস্য ঘের দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে একটি প্রভাবশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্বপন।

৫ আগস্টের পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবির একটি চৌকস টিম সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X