স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘টাইগার কারা?’, সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ আফ্রিদির

শাহীন শাহ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত
শাহীন শাহ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লঙ্কানদের হারিয়ে তারাও ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। আর সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন শাহীন শাহ আফ্রিদি। সেখানেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করার সময় বাংলাদেশ দলকে টাইগার হিসেবে আখ্যায়িত করেন। তখনই সাংবাদিকের সেই প্রশ্ন থামিয়ে আফ্রিদি পাল্টা জিজ্ঞেস করেন, ‘টাইগার কৌন’, যার অর্থ টাইগার কারা। পরে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ বললে তখন ‘সরি’ বলেন আফ্রিদি।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি। টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে।

আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে।‘

চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। দুই ম্যাচে ১ জয়ে এখন তাদের দুই পয়েন্ট। সালমান আগাদের কাছে এখনো সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X