স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল খেলতে জয় বাদে উপায় নেই বাংলাদেশের। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত লিটন দাসের দলের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে।

ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণটা বেশ পরিষ্কার বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে কোনো ধরনের হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে বাংলাদেশ। আর যদি টাইগাররা হারে তাহলে ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে।

অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই থাকবে একাধিক পরিবর্তন। ইএসপিএনক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান ম্যাচ খেলবেন লিটন দাস। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তানজিদ তামিমের। গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। এছাড়া একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদীকেও।

এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে মাত্র ৫ বার পাকিস্তানদের হারাতে পেরেছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে। ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-টোয়েন্টি সিরিজ জয়।

সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X