স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৬ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যেন আগুন ঝরানো এক ইনিংস খেললেন সাইফ হাসান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই ডানহাতি ব্যাটার।

টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ, আর বোলাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের শৃঙ্খল বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা করতে পারে মাত্র ১৪৩ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সাইফ হাসান। তার ব্যাটে ভর করে একের পর এক ছক্কা উড়তে থাকে গ্যালারিতে। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংসে তিনি হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার, আর তাতেই সহজ জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে সাইফ বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে অবশ্যই খুশি। গত দুই বছর ধরে এমনভাবে ব্যাটিং করার চেষ্টা করছি। আমি সবসময় ব্যাটিংটা উপভোগ করার চেষ্টা করি, চাপ না নিয়ে নিজের খেলাটা খেলতে চাই।’

নিজের ইনিংসের পাশাপাশি দলের বোলারদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। সাইফের ভাষায়, ‘বোলাররা দারুণ করেছে। মাঠ ছোট ছিল, কিন্তু তারা নিখুঁত বোলিং করেছে। আমরা জানতাম, যদি ওদের ১৪০-এর মধ্যে আটকাতে পারি, তাহলে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’

এ ম্যাচে তিন নম্বরে নেমে দারুণ মানিয়ে নিয়েছেন সাইফ। দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণাই তাকে সাফল্যের পথে নিয়ে গেছে বলে জানান এই ব্যাটার— ‘আগের টুর্নামেন্টে আমি ওপেনিং করেছি, এখানে তিনে নামার দায়িত্বটা আলাদা ছিল। সেটা জানতাম, আর সে অনুযায়ী খেলেছি।’

এই জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। এখন দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে, যা শুরু হবে আগামী ৮ অক্টোবর আবুধাবিতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১০

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১১

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৩

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৫

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৭

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৮

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৯

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

২০
X