চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

আগুনে জ্বলছে পোশাক কারখানার গুদাম। ছবি : কালবেলা
আগুনে জ্বলছে পোশাক কারখানার গুদাম। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, পোশাক কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

এর আগে সন্ধ্যা সোয়া ৫টার পর রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে সেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বহু ঘরবাড়ি পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X