চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর গোপনীয়তায় কারাগার থেকে সরানো হলো স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদকে

চট্টগ্রামের অন্যতম সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের অন্যতম সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামের অন্যতম সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে গোপনে সরানো হয়েছে। কয়েক দিন আগে তাদের সরানো হলেও সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দুজনকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। সাজ্জাদ বর্তমানে এক ডজন মামলার আসামি। ঢাকার বসুন্ধরা সিটি থেকে ১৫ মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনী।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সূত্রে জানায়, সাজ্জাদ কারাগারে থাকা অবস্থাতেও এলাকায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক ডাবল মার্ডারেও তার নাম ওঠে। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, কারাগারে বসে নির্দেশ দেওয়া রুখতে দূরবর্তী কারাগারে স্থানান্তরই কার্যকর পদ্ধতি।

জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, প্রায় ১০ দিন আগেই স্থানান্তর সম্পন্ন হয়েছে। তথ্যের অসংগতি থেকেই স্পষ্ট— এ পুরো প্রক্রিয়া ছিল অত্যন্ত গোপনীয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, দুজনকে পৃথক কারাগারে নেওয়া হয়েছে।

কারা বিভাগ চট্টগ্রামের ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, সাজ্জাদকে রাজশাহী ও তার স্ত্রীকে ফেনী পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X