স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

আবারও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন মারুফা। ছবি : সংগৃহীত
আবারও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন মারুফা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে লড়াইয়ের দৃঢ়তা দেখালেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের গোঁয়াহাটিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও নিগার সুলতানা জ্যোতির দল রেখে গেল আশার আলো। ইংল্যান্ডের জয় এসেছে ২৩ বল হাতে রেখে, ৪ উইকেট বাকি থাকতেই।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। ওপেনার রুবেয়া হায়দার দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। এরপর অধিনায়ক নিগার সুলতানাও (০) ব্যর্থ হয়ে ফেরেন। তবে সোবহানা মোস্তারির সাহসী ব্যাটিং দলকে টেনে তোলে। ৬০ রানের ইনিংসে তিনি তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

শেষদিকে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের ইনিংসে চারটি চার আর একটি ছক্কার শট খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে আট-নয়-দশ নম্বরে নেমে খেলা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের (১৫৯.২৫) ইনিংস। তার ক্যামিওতেই লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন নেন সর্বোচ্চ ৩ উইকেট। লিনসি স্মিথ, চার্লি ডিন ও এলিস ক্যাপসি পান দুটি করে উইকেট।

১৭৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারেই অ্যামি জোন্সকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। একই ওভারে হেথার নাইটের বিপক্ষে করা এলবিডব্লিউর আবেদনটিও ডিআরএসে উল্টে গেলে হতাশা ঝরে বাংলাদেশ শিবিরে।

কিন্তু সেই নাইটই শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেন। শূন্য রানে জীবন পাওয়া নাইট দলকে ধরে রাখেন এক প্রান্তে। ১১১ বল খেলে ৭৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

তার সঙ্গী হিসেবে কিছুক্ষণ লড়াই করেন ন্যাট সাইভার-ব্রান্ট (৩২), আর শেষদিকে শার্লট ডিন (২৭*) দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন নেন ৩ উইকেট, মারুফা ২টি এবং সানজিদা আক্তার মেঘলা ১টি।

যদিও ম্যাচের ফল বাংলাদেশ শিবিরে হতাশা এনেছে, তবু লড়াই করে হারার মধ্য দিয়ে দল রেখে গেল ইতিবাচক ইঙ্গিত। শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে এমন প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে আগামীর পথে আত্মবিশ্বাস জোগাবে নিগার-সোবহানাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X