স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে অলআউট বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের জন্য। তবে ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে আজ গৌহাটিতে তারা দেখাল লড়াইয়ের চিত্র। সোবহানা মোস্তারীর ধীরস্থির ব্যাটিংয়ে ভিত্তি গড়ে, শেষ দিকে রাবেয়া খানের আগুনে ইনিংসে ভর করে ১৭৮ রানে গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নেয় ইংল্যান্ড নারী দল। নতুন বলে বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা শুরুটা করেছিলেন আশাব্যঞ্জকভাবে। তিন ওভারেই স্কোরবোর্ডে উঠে ২১ রান। কিন্তু এরপরই ভাঙে ছন্দ। ৯ বলে ৪ রান করে ঝিলিক ফেরার পর পরের ওভারেই শূন্য হাতে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এক প্রান্তে টিকে ছিলেন শারমিন, তবে তিনিও দলের ৫৯ রানে বিদায় নেন ৩০ রান করে। তখনই ক্রিজে স্থির হন সোবহানা মোস্তারী। একের পর এক সঙ্গী হারালেও তিনি ব্যাটে স্থিরতা এনে দলকে টেনে নিয়ে যান মাঝপথে। তার ১০৮ বলের ধৈর্যশীল ৬০ রানের ইনিংসে বাংলাদেশ পায় মধ্যমণি ভরসা।

৮ম উইকেটে তার সঙ্গে যুক্ত হন রাবেয়া খান, আর সেখান থেকেই শুরু হয় শেষ দিকের রানঝড়। ব্যাট হাতে দারুণ সব শটে রানের গতি বাড়ান এই অলরাউন্ডার। মাত্র ২৭ বলের ঝড়ো ইনিংসে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাতেই নির্ধারিত ৫০ ওভারের আগেই ১৭৮ রানে থামে বাংলাদেশের ইনিংস (৪৯.৪ ওভারে)।

ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।

ইংলিশদের সামনে এখন লক্ষ্য—৫০ ওভারে ১৭৯ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১০

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১১

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১২

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৩

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৪

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৫

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৬

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৭

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৮

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৯

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

২০
X