স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার (০৮ অক্টোবর) নতুন র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাসুম, সাইফসহ একাধিক টাইগার ক্রিকেটারদের।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৮৭ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় প্রথম একশজনের মধ্যে ঢুকেছেন তিনি। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তানজিম সাকিবেরও। ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন তিনি। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলামের অবস্থান যৌথভাবে ৪৯তম। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে মুস্তাফিজ।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে সাইফ হাসান। তানজিদ তামিম ৬ ধাপ এগিয়ে আছেন ৩৭তম স্থানে। পারভেজ ইমন ও শামীম পাটোয়ারী যথাক্রমে ১৮ ও ৮ ধাপ এগিয়ে আছেন ৫৩তম ও ৯১তম স্থানে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন ভারতের অভিষেক শর্মা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ভারতের ভারুন চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান তারকা লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X