স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

সফল টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। টাইগার অধিনায়ক মিরাজের দৃষ্টি টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও আফগানদের হোয়াইটওয়াশ করা।

ওয়ানডে ফরম্যাটে পরিসংখ্যানেও আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ ওয়ানডে খেলে ১১টিতে জিতেছে টাইগাররা, বিপরীতে ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। এই ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।

এই সিরিজের মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তিনি ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ঝোড়ো ইনিংস খেলে আলাদা নজর কেড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ধারণা করা হচ্ছে, প্রথম ওয়ানডেতেই অভিষেক হতে পারে সাইফের।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দিক থেকেও এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আইসিসির বর্তমান ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে যে ওয়ানডে বিশ্বকাপ, সেখানে সরাসরি খেলবে র‍্যাংকিংয়ের ৮ দল। মূলত ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। এই সময়ে মধ্যে সেরা আট দলে বাংলাদেশ থাকতে না হলে বড় ধাক্কাই খাবে দেশের ক্রিকেট।

এদিকে, আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এ ছাড়া মোবাইল এবং অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। অনলাইনে দুই দলের এই ওয়ানডে সিরিজটি সম্প্রচার করবে ট্যাপম্যাড। এ ছাড়াও একাধিক আন-অফিসিয়াল মোবাইল আ্যপসেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X