স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশের একজন

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তারই স্বীকৃতি পেলেন তিনি। টি-টোয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেন। বর্ষসেরা এই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ।

মুস্তাফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মুস্তাফিজের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি। এ বছরে কোনো পেসারই তার মতো এতটা মিতব্যয়ী ছিলেন না। বছরজুড়েই তিনি রান আটকে রেখেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে গত বছর অবিশ্বাস্য বোলিং করে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন ফিজ। ওভারপ্রতি দেন মাত্র ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। গত বছর এ সংস্করণে ১৫৬.৫ ওভার বোলিং করেন টাইগার পেসার।

উইজডেন তাদের একাদশ সাজিয়েছে দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার দিয়ে। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারাইন। দলটিতে আছেন টিম ডেভিড, অভিষেক শর্মা, ফিল সল্টের মতো তারকারাও।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টোয়েন্টি একাদশ অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X