স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কোন দল সুযোগ পাবে জানিয়ে দিল আইসিসি

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের অংশগ্রহণ। ভারত সফরে যেতে অস্বীকৃতির পর বিকল্প হিসেবে গ্রুপ বদলের প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না। ফলে বাংলাদেশের সামনে পথ ক্রমেই সংকুচিত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের সমর্থকদের জন্য এক দুঃসংবাদই দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সম্প্রতি ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকে বিসিবি আবারও জানিয়েছে—নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে যাবে না বাংলাদেশ। এর প্রেক্ষিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের মাঠে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে মূলত বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করেছেন—শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর কোনো প্রতিশ্রুতি দেননি। ভিডিও কলে যুক্ত গৌরব সাক্সেনাও জানিয়ে দিয়েছেন—শেষ মুহূর্তে সূচি বদল বাস্তবসম্মত নয়।

অনেকের মনেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কোন দেশ সুযোগ পাবে। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, টাইগাররা বিশ্বকাপ না খেললে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। র‌্যাংকিংয়ের ভিত্তিতেই বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে স্কটিশরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X