স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

সুপার ওভারে রিশাদকে না নামানোর কারণ জানালেন সৌম্য

সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হয়নি রিশাদকে। ছবি : ক্রিকইনফো
সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হয়নি রিশাদকে। ছবি : ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। দলের মূল ব্যাটারদের যেখানে রান করতে বেগ পেতে হয়েছে সেখানে রিশাদ শেষের দিকে নেমে ব্যাটিং করেছেন দুর্দান্ত। দ্বিতীয় ওয়ানডেতেও ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সুপার ওভারে এক উইকেট হারানোর পরও রিশাদকে ব্যাটিংয়ে না দেখে হতাশ সমর্থকরা। কেন এই তরুণ ক্রিকেটারকে সুপার ওভারে নামানো হয়নি, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হওয়া সৌম্য সরকার।

সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হেরেছে ১ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার জানিয়েছেন, সুপার ওভারে কারা ব্যাটিংয়ে নামবে সেই সিদ্ধান্ত নিয়েছেন কোচ ও অধিনায়ক। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

সৌম্য বলেন, ‘ওটা কোচ আর অধিনায়কের পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনার একটা অংশ ছিল এটা। তারা চিন্তা করেছে যে মেইন ব্যাটসম্যানকে পাঠাবে।’ সৌম্যর ভাষ্য অনুযায়ী, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হয়নি।

সংবাদ সম্মেলনে সৌম্য জানিয়েছেন, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথাও চিন্তা করেছেন তারা। দুজনই বাঁহাতি ব্যাটার হলে আকিলের বদলে অন্য কোনো অফস্পিনার বল করলে বাংলাদেশের খেলা আরও কঠিন হতো বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে সৌম্য বলেন, ‘এটা নিয়ে তো আমরা সবাই চিন্তা করিনি, এটা কোচ আর অধিনায়ক চিন্তা করেছে। আমরা কিন্তু জানতাম না যে আকিল হোসেন বল করবে। যদি আমরা দুজন বাঁহাতি ব্যাটার নামতাম আর তখন কোনো অফস্পিনার আসত, তাহলে আমরা বিপদে পড়তাম। এজন্যই বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন রাখা হয়েছিল। আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন, ওরাও কিন্তু বাঁহাতি-ডানহাতি মিলিয়েই ব্যাটিং করেছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X