স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন কিছু করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ দল । ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ দল । ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ এমন কিছু করে দেখাল যা তারা তাদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই করেনি। স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের প্রাধান্য দিয়েই একাদশ সাজায় উইন্ডিজ। টস হেরে টাইগারদের বিপক্ষে বোলিং করছে সফরকারীরা।

প্রথম ওয়ানডের পর দলের স্পিন শক্তি বাড়াতে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে। মঙ্গলবার (২১ অক্টোবর) বোলিংয়ে নেমে দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে ক্যারিবীয়রা। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন কিছু করল তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ওভার বোলিং করেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। দ্বিতীয় ওভারেও স্পিনারকে দিয়েই বল করান অধিনায়ক। বোলিংয়ে আসেন ডানহাতি রোস্টন চেজ। নিজেদের ইতিহাসে ওয়ানডে প্রথমবার প্রথম পাওয়ার প্লের পুরো ১০ ওভার স্পিনার ব্যবহার করে সফরকারীরা। ৫ ওভার করেন একমাত্র উইকেটটি নেওয়া আকিল হোসেন। ৪ ওভার করেন রোস্টন চেজ। অন‍্য ওভারটি করেন খ‍্যারি পিয়ের।

এই ম্যাচে দুই দলই তাদের একাদশে পরিবর্তন এনেছে। টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে দুটি পরিবর্তন। জেডেন সিলসের জায়গায় ঢুকেছেন আকিল হোসেন এবং রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X