স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বিশ্বরেকর্ড গড়ল দ্বিতীয় ওয়ানডে।  ছবি: সংগৃহীত
বিশ্বরেকর্ড গড়ল দ্বিতীয় ওয়ানডে। ছবি: সংগৃহীত

বিশ্বরেকর্ড গড়ল মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচে যা ঘটেনি মঙ্গলবার মিরপুরে সেটিই ঘটল। বিশ্বরেকর্ড গড়া ম্যাচটিতে অবশ্য জয়ের দেখা পায়নি টাইগাররা।

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বল করেছেন দু’দলের স্পিনাররা। এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড।

২০১৯ সালে ভারতের দেহরাদুনে ৭৮.২ ওভার বোলিং করেছিলেন আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা। গতকালের (২১ অক্টোবর) ১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মোট ৯৩ ওভার বল করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে ৫০ ওভার করেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ৪২ ওভার করেন স্পিনাররা। বাকি ৮ ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন।

এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিলেন এই দুই দলের স্পিনাররা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X