স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতক কন্যাকে হারিয়ে পাকিস্তান তারকার আবেগঘন পোস্ট

আমির জামাল। ছবি : সংগৃহীত
আমির জামাল। ছবি : সংগৃহীত

মাঠের লড়াইয়ে যিনি অদম্য, জীবনের এই লড়াইয়ে তিনি অসহায়। পাকিস্তানের তরুণ অলরাউন্ডার আমির জামাল হারিয়েছেন সদ্যজাত কন্যাকে। এক হৃদয়বিদারক পোস্টে সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এই বেদনাদায়ক খবর।

বুধবার (২২ অক্টোবর) এক্সে (টুইটার) নিজের নবজাতক কন্যা সন্তানের মৃত্যু সংবাদ দেন আমির। অসীম বেদনার শব্দে তিনি লেখেন, “আল্লাহর কাছ থেকে এসেছিল, আল্লাহর কাছেই চলে গেল। আমি তোমাকে ধরে রাখতে পারিনি, আমার ছোট পরী। বাবা আর মা তোমাকে খুব মিস করবে। তুমি যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে থাক।”

পোস্টের সঙ্গে তিনি শেয়ার করেন একটি আবেগঘন ছবি— যেখানে দেখা যায়, তার নবজাতক কন্যা ছোট্ট হাতে ধরে আছে বাবার আঙুল। ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, ভক্ত ও সতীর্থদের কাছ থেকে আসতে থাকে শোকবার্তা।

মাত্র ২৯ বছর বয়সী আমির জামাল ২০২৪ সালে বিয়ে করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে তিনি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে মোট ১১টি ম্যাচ খেলেছেন।

দেশের বাইরেও তার পরিচিতি রয়েছে বাংলাদেশের মাঠে— বিপিএলে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে খেলেছেন তিনি।

জীবনের সবচেয়ে বড় এই শোকের মুহূর্তে ক্রিকেটার আমির জামালের পাশে দাঁড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। সবাই প্রার্থনা করছে— তার ছোট্ট পরী যেন শান্তিতে থাকে, আর শোকের ছায়া কাটিয়ে ফের শক্ত হয়ে দাঁড়াতে পারেন এই যোদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X