কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দু’জন গ্রেপ্তার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তার কাছে চাঁদা দাবি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের মূল গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. শবনম শাহিন (৩২) ও মো. শহিদুল ইসলাম (২৬)। মো. শাহিন নিজেকে দৈনিক বার্তা পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার পরিচয় দেন। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা থানার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা। অপরদিকে, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ঝিটকা গ্রামের বাসিন্দা শহিদুল নিজেকে ডেইলি মর্নিং গ্লোরির সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে সাংবাদিক পরিচয়পত্র, দুটি মোবাইল ফোন এবং একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।

বাংলাদেশ বেতার সূত্রে জানা যায়, গত নয় ডিসেম্বর বিকেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক ও মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবীর সঙ্গে যোগাযোগ করেন মো. শাহিন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জানান, সংবাদ প্রকাশের আগে আলোচনায় বসতে চান।

এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর বিকেলে দুজন বাংলাদেশ বেতার ভবনে গিয়ে আলোচনায় বসেন। তবে আলোচনায় উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হয়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. মাহমুদুন নবীর হোয়াটসঅ্যাপে ফোন করে মো. শাহিন ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানির হুমকি দেওয়া হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কৌশলে কথোপকথন রেকর্ড করে নিরাপত্তাকর্মীদের অবহিত করা হয়। পরে কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় বাংলাদেশ বেতার ভবনের মূল গেট এলাকা থেকে কথিত দুই সাংবাদিককে আটক করা হয়।

বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অসাধু চক্র কর্মকর্তাদের পদোন্নতি ও প্রশাসনিক বিষয়ে মিথ্যা অভিযোগ সাজিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১০

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১২

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৩

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৪

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৬

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৭

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৯

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০
X