স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে আন্তর্জাতিক তারকাদের আনাগোনা মানে মূলত পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আফ্রিদি–মালিক থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সাইম আইয়ুব, আবরার আহমেদদের পারফরম্যান্সে বিপিএল পেয়েছে বাড়তি রোমাঞ্চ। কিন্তু এবারের আসরের আগে সেই পরিচিত দৃশ্যটাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আসন্ন বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের পুরো মৌসুম খেলতে না পারার সম্ভাবনা এখন বাস্তব শঙ্কায় রূপ নিচ্ছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, পাকিস্তান জাতীয় দলের ঘন ব্যস্ত আন্তর্জাতিক সূচিই বিপিএলে এই অনিশ্চয়তার মূল কারণ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, নিলামে দল গড়া হলেও পাকিস্তানি খেলোয়াড়দের পুরো টুর্নামেন্টজুড়ে পাওয়া যাবে—এমন নিশ্চয়তা আর নেই। ফলে বিকল্প বিদেশি ক্রিকেটার খোঁজার প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলগুলো।

আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়ানোর কথা বিপিএলের এবারের আসর। ঠিক এই সময়েই পাকিস্তান দলকে খেলতে হবে পরপর দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, এরপর মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি সিরিজ অপেক্ষা করছে বাবরদের জন্য। এর মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাড়তি ক্যাম্প সূচিও রয়েছে।

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই মূল সমস্যাটা শুরু হবে। শ্রীলঙ্কা সিরিজ এবং পরবর্তী অস্ট্রেলিয়া সফরের কারণে অনেক পাকিস্তানি ক্রিকেটারকে বাংলাদেশের মঞ্চ ছেড়ে ফেরত যেতে হতে পারে।

এবারের বিপিএলে সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ বেশ কয়েকজন আলোচিত পাকিস্তানি ক্রিকেটার দল পেয়েছেন। তবে জাতীয় দলের অগ্রাধিকারের কারণে তাদের বড় অংশেরই পুরো টুর্নামেন্ট খেলা এখন অনিশ্চিত।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এনওসি না দেওয়ার অভিযোগ মানতে রাজি নয়। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়দের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, তবে যেখানে জাতীয় দলের দায়িত্ব থাকবে, সেখানে সেটিই অগ্রাধিকার পাবে—বিশ্বজুড়েই এটাই প্রচলিত নিয়ম।

ফ্র্যাঞ্চাইজিগুলোর হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কা সিরিজের আগে কিংবা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী সংক্ষিপ্ত বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলতে পারেন। পাশাপাশি যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারা তুলনামূলকভাবে বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন বলেও আশা করছে দলগুলো।

সব মিলিয়ে, মাঠে গড়ানোর আগেই পাকিস্তানি তারকাদের ঘিরে অনিশ্চয়তার কুয়াশা বিপিএলের আলোয় ছায়া ফেলছে। শেষ পর্যন্ত এই তারকাদের কতটা পাওয়া যাবে, তার উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X