স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব, ব্যাট হাতে রেকর্ড গড়া সেঞ্চুরি—সব মিলিয়ে দারুণ ছন্দে ছিলেন বাবর আজম। কিন্তু তৃতীয় ওয়ানডেতে একটি মুহূর্তের হতাশা তাকে ম্যাচ শেষে অন্য এক আলোচনায় টেনে এনেছে। আউট হওয়ার পর স্টাম্পে ব্যাট ছুঁড়ে মেরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দিয়েছে আইসিসি। দলের সিরিজ জয়ের আনন্দের মাঝেও তাই বাবরের ব্যক্তিগত দিনে লাগল সামান্য খোঁচা।

তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আচরণবিধির ২.২ ধারা—অর্থাৎ ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার’-এর আওতায় পড়ায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার প্রথম শাস্তি।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি আলী নাকভি এই শাস্তির সুপারিশ করেন। তবে বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ কাটাসহ এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া যায়।

তবে এই শাস্তি সিরিজে বাবরের পারফরম্যান্সের ওপর কোনো ছায়া ফেলেনি। তিন ম্যাচে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রানস্কোরার এবং দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন তার ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি—যা পাকিস্তানের রেকর্ডের তালিকায় আরও এক মাইলফলক।

একদিকে সিরিজ জয়ের উচ্ছ্বাস, অন্যদিকে হতাশার মুহূর্তের জন্য জরিমানা—তৃতীয় ওয়ানডে বাবরের জন্য তাই রইল মিশ্র অনুভূতির দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X