স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান, সূচি ঘোষণা

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান এই সফরে যাচ্ছে বলে দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সিরিজের সব ম্যাচই রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (আরডিআইসিএস) ৭, ৮ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সফরকে বিবেচনা করছে পিসিবি। বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ-এ’তে লড়াইয়ে নামবে। গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হবে।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে জয় দিয়ে ২০২৫ ক্রিকেট মৌসুম শেষ করেছে পাকিস্তান। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডেতে স্বাগতিক পাকিস্তান উভয় সিরিজই ২-১ ব্যবধানে জয়ী হয়।

শ্রীলঙ্কা সফরের সূচি :

১ম টি-টোয়েন্টি : ৭ জানুয়ারি, রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২য় টি-টোয়েন্টি : ৯ জানুয়ারি, রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৩য় টি-টোয়েন্টি : ১১ জানুয়ারি, রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X