স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। প্রতিযোগিতায় নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় এ ম্যাচে বাংলাদেশ শিবিরে একাধিক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল।

শুক্রবার (১৫ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে নিজেদের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে টাইগার অধিনায়ক সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। বিসিবি থেকে ছুটির মেয়াদ বাড়ানোর কারণে আর দলের সঙ্গে যোগ দেননি টাইগার উইকেটকিপার। তার দলত্যাগ করায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে।

গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব ভারতের বিপক্ষে একাদশ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি স্পিনিং উইকেট হয় তাহলে দলের কম্বিনেশনে স্পিনারদের প্রাধান্য থাকবে। কারণ শেষম্যাচ গুলোতে স্পিনাররা সুযোগ পাচ্ছে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের কোচ ও অধিনায়ক নাঈম শেখের প্রতি আস্থা রাখার কথা কয়েকবার বলেছেন। সেই হিসেবে নাঈমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে। যথারীতি তিনে আসবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয় নম্বর পজিশনে শামীমকে এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আট নম্বরে ব্যাট করতে আসবেন নাসুম আহমেদ।

বাকি পজিশন গুলোতে তাসকিন, মুস্তাফিজুর, শরীফুল থাকার সম্ভাবনা বেশি। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফেরার সম্ভাবনা বেশি কাটার মাস্টারের। তাছাড়া ভারতের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড রয়েছে ফিজের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মোহাম্মাদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X