স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ভারত অধিনায়ক রোহিত শর্মা (বাঁয়ে) ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
ভারত অধিনায়ক রোহিত শর্মা (বাঁয়ে) ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া সাকিবদের ম্যাচটি তাই নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তবে সুপার ফোরের এই ম্যাচটি জয় দিয়ে শেষ করতে চায় টিম টাইগার্স।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের শেষটা জয়ের মাধ্যমে রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘চাওয়া-পাওয়ার আছে আমরা যদি শেষ ম্যাচও জিতে দেশে যেতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো দিক হবে।’

সুপার ফোরে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে টাইগারদের লক্ষ্য নিয়ে পাল্টা প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই।’

ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ পাবে না মুশফিকুর রহিমকে। অভিজ্ঞ এই ক্রিকেটার না থাকায় ম্যাচে প্রভাব পড়বে কি না? সাকিব অবশ্য এর উত্তর দিলেন নিজের ঢঙেই, ‘আমার মনে হয় রাজ ভাই ওইদিন একটা ভালো কথা বলছে যারা জাতীয় দলে খেলে সবাই যোগ্য। এখানে অভিজ্ঞ, অনভিজ্ঞ, অভিজ্ঞতা নেই, নতুন-পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করার না। যদি দল হিসেবে খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১০

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১১

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৩

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৪

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৫

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৬

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৭

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৮

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৯

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

২০
X