স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিনের পর পাথিরানাকেও দলে ভেড়াল কলকাতা

মাথিশা পাথিরানা। ছবি : সংগৃহীত
মাথিশা পাথিরানা। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬ মিনি নিলামে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন মাথিশা পাথিরানা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কান এই গতিতারকাকে ১৮ কোটি রুপিতে দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে যে ফ্র্যাঞ্চাইজিতে খেলে নিজের পরিচিতি গড়েছিলেন, সেই চেন্নাই সুপার কিংস (সিএসকে) নিলামে একবারের জন্যও প্যাডেল তোলে না—যা ভক্তদের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে।

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা ২২ বছর বয়সী পাথিরানাকে শুরুতে লড়াইয়ে টানে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। দর ১৫ কোটিতে পৌঁছালে দিল্লি সরে দাঁড়ায়। এরপর কেকেআর বিডে ঢুকে লখনউকে টপকে ১৮ কোটিতে নিশ্চিত করে এই পেসারকে। এতে ভিত্তিমূল্যের তুলনায় নয় গুণ দামে বিক্রি হলেন তিনি।

নিলামের আগে আইপিএল ২০২৫ আসরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে পাথিরানাকে ছেড়ে দেয় চেন্নাই। সেই মৌসুমে ১৩ উইকেট নিলেও তার ইকোনমি ছিল ১০.১৪—যা টি-টোয়েন্টি মানদণ্ডে বেশ ব্যয়বহুল। একই মৌসুমে ইতিহাসে প্রথমবার পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করে সিএসকে।

সব মিলিয়ে আইপিএলে ৩২ ম্যাচ খেলে পাথিরানার উইকেট সংখ্যা ৪৭। চেন্নাইয়ের হয়ে নজরকাড়া পারফরম্যান্সই তাকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ করে তুলেছিল। তবে বোলিং অ্যাকশন সংক্রান্ত জটিলতায় আর্ম রোটেশন বদলানোর পর থেকে আগের ধারাবাহিকতা হারিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে একই নিলামে কেকেআর আরও বড় বাজির খেলোয়াড় হিসেবে ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপিতে। এতে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়েছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, ভেঙেছেন মিচেল স্টার্কের আগের রেকর্ড।

অন্যদিকে, রবি বিষ্ণুইকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ডেভিড মিলার ও বেন ডাকেটকে ভিত্তিমূল্যে কিনেছে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংস দলে টেনেছে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন, আর কুইন্টন ডি কক এক কোটি রুপিতে যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

সবচেয়ে আলোচনায় থাকলেও, পাথিরানাকে নিয়ে সিএসকের সম্পূর্ণ অনাগ্রহই নিলামের অন্যতম চমক হয়ে থাকল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X