স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তারকা ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দিল নাইট রাইডার্স

আবুধাবি নাইট রাইডার্সের নতুন অধিনায়ক জেসন হোল্ডার। ছবি : সংগৃহীত
আবুধাবি নাইট রাইডার্সের নতুন অধিনায়ক জেসন হোল্ডার। ছবি : সংগৃহীত

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টির নতুন আসর। তার আগেই বড় পরিবর্তন এনেছে আবুধাবি নাইট রাইডার্স। দলটির নেতৃত্ব থেকে সুনিল নারাইনকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জেসন হোল্ডারকে। রোববার (০২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে নাইট রাইডার্সের হয়ে খেলার সময় দারুণ পারফর্ম করেছিলেন হোল্ডার। ব্যাটে-বলে সমান দক্ষতা দেখিয়ে ১০ ইনিংসে নিয়েছিলেন ১৭ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ১২৬ স্ট্রাইকরেটে করেছিলেন ১৮০ রান। এবার মাঠের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হলো দলের নেতৃত্বের অতিরিক্ত দায়িত্বও।

অন্যদিকে, নারাইনের নেতৃত্বে আগের আসরগুলোতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় নাইট রাইডার্স। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পায় তারা, হারতে হয় সাত ম্যাচে। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ হয় তাদের অভিযান। ২০২৩ ও ২০২৪ সালের আসরেও একই চিত্র দেখা যায়। হতাশাজনক সেই ধারাবাহিকতার পর ফ্র্যাঞ্চাইজিটি সিদ্ধান্ত নেয় নেতৃত্বে পরিবর্তন আনার।

হোল্ডারের নেতৃত্বে এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে নাইট রাইডার্স। দলে আছেন আন্দ্রে রাসেল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট ও শেরফেন রাদারফোর্ডের মতো তারকা ক্রিকেটাররা। নতুন অধিনায়কের নেতৃত্বে নাইট রাইডার্সের মিশন শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। প্রথম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে হোল্ডারের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি 

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X