স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি একনায়ক নই’—ড্রেসিং রুম বিতর্কে জ্যোতি দিলেন পরিষ্কার জবাব

নিগার ‍সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
নিগার ‍সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটে টানাপোড়েনের ডমিনো এতদিন ধরে জমে উঠছিল, কিন্তু বিস্ফোরণটি ঘটল এবারই। সিনিয়রদের অভিযোগ, জুনিয়রদের কানাঘুষা, সোশ্যাল মিডিয়ার গুঞ্জন—সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অনেকেই বলছিলেন, ড্রেসিংরুমে নাকি তিনি “স্বৈরশাসকের মতো আচরণ করেন।” দীর্ঘ নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন তিনি—আর ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বললেন তিনি একনায়ক নন।

বিকেএসপিতে পুনর্বাসনে থাকা জ্যোতি জানালেন, অভিযোগগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। তার ভাষায়, “ড্রেসিংরুমে সবারই সমান অধিকার। আমি অধিনায়ক মানে বাকি কেউ ছোট—এমনটা কখনই ভাবি না।”

বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল সিনিয়র ক্রিকেটার জাহানারা, রুমানা, সালমাদের অভিযোগ—জ্যোতি নাকি ‘সিন্ডিকেট’ তৈরি করে তাদের বাদ দেওয়ায় ভূমিকা রেখেছেন। জ্যোতি পরিষ্কার জানালেন, ২০২১ সালে অধিনায়ক হলেও ২০২৩ পর্যন্ত তিনি নির্বাচনের কোনো আলোচনায় ছিলেন না। “আমি কি সিলেক্টর? কাউকে নেওয়া–না নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই,”—জ্যোতির দৃঢ় উত্তর।

তিনি আরও জানান, এক সময় নাকি কয়েকজন সিনিয়র মিলে ঠিক করেছিলেন যে তারা তার অধীনে খেলবেন না। “স্বীকৃতির অভাবই ছিল মূল সমস্যা,”—বললেন জ্যোতি।

বিতর্কের ঝড়ে ক্ষতবিক্ষত দল এখন ভারত সিরিজের সামনে। জ্যোতি মনে করেন, বিশ্বাস পুনর্গঠনই সবচেয়ে কঠিন কাজ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X