স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পুনরায় অধিনায়কত্ব নেওয়ার মূল কারণ জানালেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

গত জুনে টেস্টের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডের নেতৃত্ব থেকে হুট করে সরিয়ে দেওয়ার পরই এ সিদ্ধান্ত নেন তিনি। সে সময় জানিয়েছিলেন, দলের স্বার্থেই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটের অধিনায়কত্ব নিয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন শান্ত। সেখানে প্রথম টেস্টের পাশাপাশি পুনরায় অধিনায়কত্ব নেওয়ার কারণও জানান তিনি। একইসঙ্গে মন্তব্য করেন আশরাফুল ও সালাহউদ্দিনকে নিয়েও ।

নতুন করে আবারও অধিনায়কত্ব নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘কিছু দিন অধিনায়ক ছিলাম না। ওই সময় রিল্যাক্স ছিলাম, উপভোগ করেছি। ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। একটা সময় মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দল অনেক বড়। আমার চিন্তা থেকে বড় চিন্তা হলো যে, আসলে বাংলাদেশ দলের কী প্রয়োজন। অনেক এক্স ক্রিকেটাররা বোর্ডে আছেন, তাদের কথাবার্তা আমার ভালো লেগেছে তাই ফিরে এসেছি।’

শান্ত কথা বলেন সদ্য ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া আশরাফুলকে নিয়েও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’

কোচ সালাউদ্দিনের চাকরি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে শান্ত বলেন, ‘সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন আমি জানি না। এটা বোর্ড আর তার বিষয়। আমার সঙ্গে তার অভিজ্ঞতা খুব ভালো। উনি সব ক্রিকেটারকে সমানভাবে দেখেন। বাইরের আলোচনা সব সত্যি নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১০

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১১

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১২

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৩

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৪

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৫

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৬

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৭

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৮

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৯

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

২০
X