স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজদের নিখুঁত বোলিংয়ে মুগ্ধ আইরিশ কোচ উইলসন

গ্যারি উইলসন। ছবি : সংগৃহীত
গ্যারি উইলসন। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল উত্থান-পতনের এক মিশ্র চিত্র। দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়লেও, শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭০ রান তুলে লড়াইয়ে টিকে রয়েছে আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের বোলারদের ধারাবাহিক শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ কোচ গ্যারি উইলসন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উইলসন বলেন,“বাংলাদেশের বোলাররা আজ সত্যিই দারুণ বল করেছে। তারা পুরো দিনটাই এক্যুরেট বোলিং করেছে, বিশেষ করে শেষ বিকেলে স্পিনারদের নিয়ন্ত্রণ ছিল প্রশংসনীয়। মিরাজ অসাধারণভাবে আক্রমণ সাজিয়েছে, বাজে বল দেয়নি প্রায়। তার নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা সত্যিই চোখে পড়ার মতো।”

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়েও ইতিবাচক মত দেন আইরিশ কোচ, ‘এটা খুবই ভালো মাঠ। আমরা আগেও এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে খেলেছি। এখানকার উইকেটে আগেও পেস ও বাউন্স দেখা গেছে। এখন ব্যাটিংয়ের জন্যও বেশ ভালো মনে হচ্ছে। কাল সকালে আমরা যতটা সম্ভব বড় স্কোর গড়তে চাই।’

দিনের শুরুতে অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড, তবে পল স্টার্লিং ও ক্যাডে কারমাইকেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি সামলে ওঠে। দিনের শেষ বলে তাইজুল ইসলামের বলে জর্ডান নেইল আউট হয়ে গেলে, কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের পাঁচজন বোলারই পেয়েছেন উইকেটের দেখা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের বোলিংয়ে ছিল পরিমিতি ও বৈচিত্র্যের নিখুঁত সমন্বয়।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে যে লড়াইয়ের আবহ তৈরি হয়েছে, তাতে স্পষ্ট—উইকেট যত পুরোনো হবে, ততটাই ম্যাচে প্রভাব বাড়বে স্পিনারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X