মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে দিনের শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ফিফটি–ফিফটির ফুলঝুরি। কিন্তু সেই সব ইনিংসই যেন অসম্পূর্ণ গল্প—একটু এগোলেই সেঞ্চুরির দোরগোড়ায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভেঙে পড়া। বাংলাদেশের ব্যাটারদের এই ‘৭০–৮০’-তে থেমে যাওয়ার পুরোনো রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর তাই খেলাঘরে নয়, দলীয় ড্রেসিং রুমেই আজ ভর করেছে হতাশার সুর।

হাতে থাকা সুযোগগুলো কাজে লাগাতে না পারায় খারাপ লাগছে—এমনটাই জানালেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দিনশেষের সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, সমালোচনার চেয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখতেই চাইছেন দল। তবে খেলোয়াড়দের মনেই নাকি সবচেয়ে বেশি খচখচানি কাজ করছে।

শ্রীধরন শ্রীরামের কথাটা আবারও সত্যি হলো। আগে বলেছিলেন—ফিফটি পেলেই বাংলাদেশের ব্যাটারদের ক্ষুধা কমে যায়। এবারও চারটি ফিফটি হলেও হতাশা ছাড়া কিছুই দিতে পারেননি কেউ।

ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে আশরাফুল বলেন, ‘উইকেট ছুঁড়ে আসার মতো কিছু না। শেষ দুটো টেস্টে তিনটা ইনিংসে আমাদের উইকেট ভালো বলেই গেছে।’

অর্থাৎ আত্মঘাতী ভুল নয়—কঠিন ডেলিভারিতেই ধরা পড়েছেন জয়, মুমিনুলরা। তাই ব্যাটিং কোচের মতে, অভিযোগ তোলার সময় এটা নয়:

‘ভালো বলে যখন আউট হয়, তখন অভিযোগ না করে পজিটিভ কথাই বলা ভালো।’

তবু এই ‘বড় কিছু করতে না পারা’র কষ্টটা নাকি ক্রিকেটারদের নিজেদেরই বেশি পোড়ায়। আশরাফুলের ভাষায়, ‘আমাদের চেয়ে ওদেরই মন বেশি খারাপ। তারা যদি ১০০-২০০ করতো—তাদেরই তো রান বাড়ত।’

এখন লক্ষ্য সামনে তাকানো। ব্যাটিং কোচর আশায়, এই ফিফটিগুলোই হয়ে উঠবে আগামীর বড় ইনিংসের ইশারা—‘ইনশাআল্লাহ, সামনে বড় বড় ইনিংস আসবে।’

মিরপুরের উইকেটে ব্যাটারদের জয়–মুমিনুলরা যে বারবার ‘দরজায় গিয়ে ফিরছেন’, সেই গল্প এবার বদলাতে পারে কি না—এটাই এখন দলের সবচেয়ে বড় পরীক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X