স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্পিনারদের হাতে ম্যাচ জেতার সুযোগ দেখছেন হাসান মাহমুদ

হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ মনে করেন, সিলেট টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশের স্পিনাররাই। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, উইকেট ধীরে ধীরে স্পিনারদের সহায়ক হয়ে উঠছে।

‘স্পিনারদের জন্য ভালো সুযোগ আছে। যত দিন যাবে উইকেটটা আরও টার্ন করবে। যদি বোলাররা কনসিস্টেন্ট থাকতে পারে লাইন ও লেংথে, আমার মনে হয় স্পিনাররাই ম্যাচ জেতাবে আমাদের,’ বলেন হাসান।

নাহিদ রানার সাথে জুটি নিয়েও তিনি সন্তুষ্ট। তিনি বলেন,“নাহিদের সঙ্গে বোলিং করতে আমার খুব ভালো লাগে। ও খুব দ্রুত বোলিং করে, আমি ওর থেকে অনুপ্রাণিত হই। উইকেট ও কন্ডিশন নিয়ে আমরা দুজনেই আলোচনা করি, কোথায় বোল করা ভালো হবে সেটা নিয়ে আইডিয়া শেয়ার করি।”

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও তিনি ইতিবাচক। হাসান জানান,“আমরা ভালো অবস্থানে আছি। কাল সকালে যদি দ্রুত ওদের উইকেট নিতে পারি, তাহলে ম্যাচটা আমাদের হাতেই থাকবে।”

তবে ফিল্ডিংয়ে কিছু ভুল নিয়েও কথা বলেন হাসান। তিনি বলেন,“ফিল্ডিংয়ে আমরা প্রতিদিন কাজ করছি। ক্যাচ মিস খেলারই অংশ, তবে আমরা চেষ্টা করছি যেন এমন ভুল কমে আসে।”

শেষে তরুণ মুরাদ হাসানকে নিয়ে প্রশংসা করে বলেন, ‘ওর ডেবিউটা দারুণ হয়েছে। ভালো জায়গায় বল করেছে, উইকেটও পেয়েছে। সময়ের সঙ্গে আরও পরিপক্ক হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X