শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন আইরিশ কোচ

মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন আইরিশ কোচ। ছবি : সংগৃহীত
মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন আইরিশ কোচ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের জার্সিতে সবচেয়ে দীর্ঘসময় ধৈর্য, নিবেদন আর পেশাদারিত্বে যে নামটি অবিচল—তিনি এবার স্পর্শ করতে যাচ্ছেন এমন এক মাইলফলক, যেখানে আগে কোনও বাংলাদেশি পৌঁছাতে পারেননি। ঢাকা টেস্টেই যদি সব ঠিক থাকে, পূর্ণ হবে তার শততম টেস্টের মুকুট। আর এই অর্জনের আগেই আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু হয়েছে প্রশংসা।

আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান—যিনি কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের আলাদা চোখে দেখতে অভ্যস্ত—মুশফিকের এই ধাপে পৌঁছানোকে দারুণ প্রাপ্য বলে মনে করছেন। কেবল অভিনন্দনই নয়, তিনি তুলে ধরেছেন এমন কিছু দৈনন্দিন চিত্র, যা বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের অদম্য মানসিকতার পরিচয় দেয়।

মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেন, “১০০ টেস্ট… নিজের দেশের হয়ে এমন মাইলফলকে পৌঁছানো সহজ বিষয় নয়। এতে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, টেস্ট ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা। এমন অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই।”

মুশফিককে নিয়ে মালানের বিশ্লেষণ আরও গভীরে গিয়ে বলেন, “তার প্রফেশনালিজমই তাকে আলাদা করে। আমি খুব সকালে উঠি, তখনই দেখি সে ব্রেকফাস্টে। মাঠে গেলে দেখি—ব্যাটিং শুরু করে দিয়েছে, অনেকে এখনো মাঠেই আসেনি। ধারাবাহিকভাবে এমন রুটিন ধরে রাখলে পারফরম্যান্স আসবেই, আর তার ক্যারিয়ার সে কথারই প্রমাণ।”

বছরের পর বছর দেশের ক্রিকেটে নির্ভরতার প্রতীক মুশফিক এবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্টের মাইলফলকে নাম লেখাতে চলেছেন। সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে বাংলাদেশ এখন ১–০তে এগিয়ে। এই ছন্দ ধরে রাখতে ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে দল, আর সবার চোখ থাকবে—এই ম্যাচেই কি নতুন ইতিহাসের জন্ম হয়।

যে কোন সংস্করণেই দলকে এখন নেতৃত্ব না দিলেও মানসিকভাবে নেতৃত্ব দেন মুশফিক। তাই তার শততম টেস্ট শুধু একটি সংখ্যার গল্প নয়, এক যুগের বেশি সময় ধরে গড়া এক অনুটনীয় অধ্যায়ের সম্মাননা।

বাংলাদেশ দলে অভিজ্ঞতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকা মুশফিকের এই মাইলফলক তাই শুধু তাঁর নয়—এ দেশের ক্রিকেটেরও গর্বের মুহূর্ত হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X