স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক। ছবি : সংগৃহীত
প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক। ছবি : সংগৃহীত

দিনের শেষ বেলায় সবার আগ্রহ ছিল এক জায়গায়। আর সেটি হলো মুশফিক আজই শতকের দেখা পাবে কি না। শততম টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটারও হয়তো আজই শতকের দেখা পেতে চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকেই দিন শেষ করতে হলো মুশফিককে।

মুশফিকের অপরাজিত ৯৯ ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। ওপেনার সাদমান ও মাহমুদুল উভয়ই প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রান করে। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।

এদিন, সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান। এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

বাংলাদেশ- ২৯২/৪ (৯০ ওভার); মুশফিক ৯৯*, মুমিনুল ৬৩, লিটন ৪৭*, সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮; ম্যাকব্রাইন ৪-৮২

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X