স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘আয়ারল্যান্ডকে অভিনন্দন, দারুণ ব্যাটিং করেছে তারা’

পঞ্চম দিনের প্রথম সেশন দারুণ ব্যাটিং করে আয়ারল্যান্ড। ছবি : সংগৃহীত
পঞ্চম দিনের প্রথম সেশন দারুণ ব্যাটিং করে আয়ারল্যান্ড। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সমর্থকদের ধারণা ছিল, হয়তো লাঞ্চের আগেই ম্যাচ জিতে নেবে স্বাগতিকরা। তবে সেটি আর হয়ে ওঠেনি। আয়ারল্যান্ডের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে পঞ্চম দিনেও দীর্ঘ সময় লড়াই করে তারা। সফরকারীদের এমন লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আয়ারল্যান্ডের দৃঢ় মানসিকতার ব্যাটিংয়ের প্রশংসা করে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আয়ারল্যান্ড দলকে অভিনন্দন জানাই। এমন কন্ডিশনে দারুণ ব্যাটিং করেছে তারা।’

দলের বোলারদের পারফরম্যান্সেও খুশি শান্ত। বিশেষ করে তাইজুল-মুরাদের বোলিং আলাদা নজর কেড়েছে টাইগার অধিনায়কের। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হওয়া হাসান মুরাদ দুর্দান্ত বোলিং করেছেন। সফরকারীদের ৪০ উইকেটের মধ্যে ২৫ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তাইজুল-মুরাদ। মুরাদ নিয়েছেন ১২ উইকেট।

শান্ত বলেন, ‘মুরাদ ও তাইজুলের বোলিংয়ে আমি ইমপ্রেসড। দলের জন্য যেভাবে তারা অবদান রেখেছে, তাতে ভীষণ খুশি। আমরা পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। আমরা আরও টেস্ট খেলতে চাই। ভক্ত-সমর্থকদের ধন্যবাদ। আমরা ম্যাচ হারলেও দারুণভাবে সমর্থন দিয়ে যান তারা।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১০

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১১

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১২

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৩

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৪

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৫

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৬

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৭

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৯

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

২০
X