স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ফিরলেন অস্ট্রেলিয়ার সিনিয়ররা

অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে অজিরা। এ সিরিজ শেষ করেই ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্যাট কামিন্সের দল। রোহিত শর্মাদের বিপক্ষে ঘোষিত ১৮ সদস্যের দলে ফিরেছে একঝাঁক সিনিয়র ক্রিকেটার।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ দলের সিনিয়র ক্রিকেটার প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলদের নিয়ে ভারতের বিপক্ষে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হাতের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলবেন না ট্রাভিস হেড।

ভারতের মাটিতে অনুষ্ঠেয় সিরিজে জায়গা পেয়েছেন মার্নাস লাবুশানে, নাথান এলিস ও তানভীর সাঙ্গা। ভারত বিশ্বকাপের দলে সুযোগ হয়নি এই অজি ক্রিকেটারদের। এ ছাড়া বিশ্বকাপের দলে থাকলেও ভারত সিরিজে খেলবেন না অ্যাস্টন অ্যাগার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন এই অজি অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক না হওয়া ম্যাথু শট ও স্পেন্সার জনসন ভারত সফরের দলে রয়েছেন। আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের দল : প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্নাস লাবুশানে, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা, শেন অ্যাবট, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জস হ্যাজলউড, জস ইংগলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশানে, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্গা, ম্যাট শর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১০

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১১

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১২

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৪

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৭

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

২০
X