স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

শততম টেস্টের আগে পরিবারের সাথে মুশফিক। ছবি : সংগৃহীত
শততম টেস্টের আগে পরিবারের সাথে মুশফিক। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলন কক্ষে বসা মুশফিকুর রহিম যেন শুধু ক্যারিয়ারের শততম ম্যাচ উদযাপন করছিলেন না—এ ছিল তার জীবনের দীর্ঘ দুই দশকের সংগ্রাম, শৃঙ্খলা ও ব্যক্তিগত ত্যাগের এক নীরব স্বীকারোক্তি। সেঞ্চুরির পরের উচ্ছ্বাস যে তাকে ছাপিয়ে যাবে—তা হয়তো অনেকে ভেবেছিলেন। কিন্তু দিনের সত্যিকারের আবেগঘন মুহূর্তটি এল তখনই, যখন তিনি স্বীকার করলেন—এই বিশাল পথচলার সবচেয়ে বড় অবদান তার স্ত্রীর।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭৮ রানের লিড নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মুশফিক। সেখানেই খুলে দেন মনের বহুদিনের গোপন কথা।

মুশফিক বলেন, “সবচেয়ে বড় সাপোর্ট সবসময় আমার স্ত্রী দিয়েছে। আমি যতটা প্র্যাকটিস করি—ওই রুটিনটা সম্ভবই হতো না যদি ঘরে এমন পরিবেশ না পেতাম।” যৌথ পরিবারে দায়িত্ব সামলানো, প্রতিটি জরুরি পরিস্থিতিতে নিজে এগিয়ে আসা, আর দুই সন্তানের দেখাশোনার পুরোটা দায়িত্ব নেওয়ার বিষয়গুলো তিনি ‘বড় ত্যাগ’ হিসেবেই দেখছেন।

তার কথায় উঠে আসে আরও গভীর কৃতজ্ঞতা—“রাতে ছোট বাচ্চারা ঘুমায় না। আমার এক রাতও নির্ঘুম যেতে দেয়নি স্ত্রী। পুরোটা সময় সে জেগেছে, যাতে আমার পরের দিনের প্রস্তুতি ঠিক থাকে। এগুলো বলা হয় না কখনোই। আজ তাই বলতে পেরে ভালো লাগছে।”

১১ বছরের সংসারজীবন পেরিয়ে ক্রিকেটার হিসেবে নিজের গ্রাফ যেভাবে বদলে গেছে, সেটার কৃতিত্বও দেন স্ত্রীকে। ২০১৪ সালের পর তার পারফরম্যান্সের ধারাবাহিকতা ও পরিপক্বতা তিনি সংসারের স্থিতির সঙ্গে জুড়ে দেখেন।

মাঠে উপস্থিত ছিলেন মুশফিকের স্ত্রী, দুই সন্তান এবং বাবা-মা। বিসিবির বিশেষ আয়োজনে শততম টেস্ট স্মরণীয় করে রাখার মুহূর্তগুলো কাছ থেকে দেখেছে তার পরিবার। সেই প্রসঙ্গেও কৃতজ্ঞতা ঝরে তার কণ্ঠে—“এমন স্বীকৃতি যেকোনো ক্রিকেটারের জন্য বড় অনুপ্রেরণা। যুব খেলোয়াড়রা দেখলে স্বপ্ন দেখবে—এভাবেই সামনে এগোতে হয়।”

বাংলাদেশ এখন দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে। তবে এই টেস্টে সেঞ্চুরি বা লিডের চেয়েও বড় খবর—মুশফিকের মুখেই উঠে আসা এক নীরব নায়কের গল্প, যিনি ছিলেন তার সবচেয়ে বড় শক্তি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোদ্ধা—তার স্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X